উমরপুরে প্রধানমন্ত্রীর পক্ষে শফিক চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 17, 2019
উমরপুরে প্রধানমন্ত্রীর পক্ষে শফিক চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আশরাফুল বারী খছরু, নাজলু চৌধুরী, গোলাম কিবরিয়া, ফেরদৌস খান, গৌছ মিয়া, সৈয়দ নেছাওর, আখতারুল ইসলাম চৌধুরী, হোসাইন আহমদ ছইল মিয়া, অরুণোদয় পাল ঝলক, রোকন চৌধুরী, মুকিদ মিয়া, সোহেল আহমদ, জাকির আহমদ, আব্দুল খালিক, আমিনুল শিকদার ও সেলিম আহমদ।