ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা থেকে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশিত May 31, 2025
ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা থেকে ভিজিএফের চাল বিতরণ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
শনিবার (৩১ মে/১৭ জ্যৈষ্ঠ) সকালে মৌলভীবাজার পৌরসভায় ৪টি বুথের মাধ্যমে সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণের উদ্বোধন করেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন এ. কে. এম. নূরুজ্জামান, আব্দুল মতিন ও রুমেল আহমদ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল। এ চাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১টি দরিদ্র্র, অসহায় ও দুস্থ পরিবারকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে দেওয়া হচ্ছে।