ঈদকে সামনে রেখে সিলেটে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত May 25, 2019
ঈদকে সামনে রেখে সিলেটে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিলেট সদর উপজেলার সাহেববাজারে এতিমদের মাঝে মদনমোহন কলেজ ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার বিকেলে সাহেববাজার জামেয়া আবু হুরায়রা আল ইসলামিয়া দারুল হাদিস ও এতিমখানায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামেয়া আবু হুরায়রা আল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া খান, মদন মোহন কলেজ ১৯৯৯ ব্যাচের সিদ্দিক আহমদ, হাবিবুর রহমান, শাহনেওয়াজ খান শাকিল, শাহিন আহমদ, গালিব মাহমুদ চৌধুরী, মুবিন আহমদ, ইশতিয়াক আজিম চৌধুরী, আবু ইউসূফ রুবেল, তানভির রহমান ও দেলোয়ার হোসেন।
পরে এতিমদের নিয়ে ইফতার করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতি বদরুল ইসলাম।