নিজস্ব প্রতিবেদক : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের উপর হামলার ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উত্তর বালুচরে কিং ফুটসাল ইনডোর খেলার মাঠে এই হামলার ঘটনায় ঘটে। এ ব্যাপারে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র তানভীর আহমেদ ফাহিম বাদি হয়ে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেছেন (নম্বর : ৫ তারিখ : ৭/৮/২০২৫ ধারা : ১৪৩/১১৪/৩২৩/৩২৪/৫০৬ দণ্ডবিধি)।
মামলায় এজাহারনামীয় ১৪ জন ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ আসামিকে গ্রেফতার করেছে।
অন্যান্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে এসএমপির মিডিয়া সেল জানিয়েছে।