আহত শ্রমিক দল নেতাকে দেখতে যান বিএনপি নেতা আরিফ চৌধুরী

প্রকাশিত June 11, 2025
আহত শ্রমিক দল নেতাকে দেখতে যান বিএনপি নেতা আরিফ চৌধুরী

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জেলা শ্রমিক দলের সদস্য সচিব নূরুল ইসলামকে দেখতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।
বুধবার (১১ জুন/২৮ জ্যৈষ্ঠ) সকালে তিনি আহত নূরুল ইসলামকে দেখতে গিয়ে তার শয্যাপাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তার স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময় তিনি শ্রমিকদল নেতা নূরুল ইসলামের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।–সংবাদ বিজ্ঞপ্তি