আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক অনুৃষ্ঠিত

প্রকাশিত March 1, 2019
আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক অনুৃষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের মল্লিকপুরে জেলা পরিষদ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। সভাপতিত্ব করেন, আসক ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সহ সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।