আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে সিরাতুন্নবী মাহফিল ও পুরস্কার বিতরণী

প্রকাশিত January 21, 2026
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে সিরাতুন্নবী মাহফিল ও পুরস্কার বিতরণী

সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক সিরাতুন্নবী (স) মাহফিল ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি/৭ মাঘ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা খানম। প্রধান বক্তা ছিলেন শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা, সিলেটের অধ্যক্ষ শেখ মো আবু সালেহ মুছা। বিশেষ অতিথি ছিলেন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো জমির উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী অধ্যাপক এম এ জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী অধ্যাপক মো মহরম আলী, সহকারী অধ্যাপক মো রেজাউর রহমান ও প্রাক্তন সিনিয়র শিক্ষক রেহেনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী এবং অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক হোসাইন আহমদ।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে সিরাতুন্নবী (স) মাহফিল শুরু হয়। প্রধান বক্তা মহানবী (স) ও আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি শিক্ষার্থীদের বিশ্বনবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করতে উদ্বুদ্ধ করেন।
প্রশ্ন ও উত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহানবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত ক্বিরাত, ইসলামী সঙ্গীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সবশেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি