নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো রেজাউল করিম, পিপিএম-সেবা বলেছেন, বাংলাদেশ পুলিশকে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘ট্রমাটাইজ’ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে।
তিনি আরও বলেছেন, ট্রাফিক পুলিশ রোদ ও বৃষ্টির মধ্যে দায়িত্ব পালনে নিরলসভাবে পরিশ্রম করে থাকে।
রবিবার (১ আগস্ট/২ ভাদ্র) বিকেল সাড়ে ৫টায় মহানগরীর আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নে পুলিশ কমিশনার বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় তিনি জানান, ওয়াশরুমের প্রয়োজনে ট্রাফিক পুলিশরা সমস্যার সম্মুখীন হন। এই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে বিশ্রাম ও কর্মপরিবেশ তৈরি হবে।
পুলিশ কমিশনার ট্রাফিক পুলিশ বক্স স্থাপনে সহযোগিতার জন্যে সিলেট সিটি করপোরেশন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।