আজমিরীগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত February 1, 2025
আজমিরীগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি/১৭মাঘ) দুপুরে শহরের গরু বাজার থেকে মিছিলটি বের হবে আজমিরীগঞ্জ থানা এলাকায় গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মাসুদ পারভেজ, মোশারফ হোসেন বাবুল ও গোলাম মোস্তফা মধু।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব রাজনীতির নামে অপরাজনীতি করছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলা কমিটির নামে পকেট কমিটি করছেন তিনি। তার এ ধরনের কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত করছে।