হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভাটি বাংলা গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জলসুখা এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ শাহবাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুখসানা আক্তার শিখা। বিশেষ অতিথি ছিলেন, জলসুখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও উপজেলা সমবায় কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র দাশ।
পরে এলাকার দুই শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদের শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।