আকল মিয়ার খুনিদের ফাঁসির দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

প্রকাশিত March 28, 2018
আকল মিয়ার খুনিদের ফাঁসির দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি : উপজেলা ব্যাকস ও সুন্নি জামাতের সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে চুনারুঘাটে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে সামাজিক সংগঠন আপন পরিবার এই কর্মসূচির আয়োজন করে। এতে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, সামছুল হক, তারা মিয়া ও আয়োজক সংগঠনের সভাপতি এ কে ফারুক।
প্রায় এক মাসেও পুলিশ কোন হত্যাকারীকে গ্রেফতার করতে না পারায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।