সিলেট-৩ আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, মন্ত্রী সংসদ সদস্য ও কর্মকর্তাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গত ৯ মার্চ ঢাকায় লেকশোর হোটেলে সিলেট বিভাগের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ, সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সংবর্ধনা ও সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এম এ মালিক বলেন, সমন্বিতভাবে কাজ করলে ভবিষ্যতে সিলেটের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাই আরো বেশি সহযোগিতা করতে পারবেন।
তিনি বলেন, সিলেট সবসময়ই শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে শিক্ষা ব্যবস্থা ও দক্ষ জনশক্তির কারণে সিলেটের সুনাম ছিল দেশজুড়ে। সিলেটের ঐতিহ্য, শিক্ষা ও উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ হুইপ জি কে গউস, সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি