জকিগঞ্জে পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

প্রকাশিত February 16, 2026
জকিগঞ্জে পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ যৌথ অভিযান চালিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিস্ফোরক উপাদান ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি/৩ ফাল্গুন) রাত সোয়া ১টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্টে রায়গ্রাম যাত্রী ছাউনির আশেপাশে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ব্যাপক তল্লাশির পর যাত্রী ছাউনির পিছনে পলিথিন দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এসব পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে বিজিবি ও র‍্যাব-৯ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী