নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের জৈন্তাপুরে ১৫০ পিস ইয়াবা ও ২৭ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক রাত ৯টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রামে অভিযান চালিয়ে এই ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদসহ কামাল উদ্দিনকে (৩৫, পিতা মৃত আব্দুল মজিদ, শিকার খাঁ, জৈন্তাপুর) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।