নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটে ৯ মামলায় অভিযুক্ত ‘টাইগার জামাল’কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (২০ এপ্রিল/৭ বৈশাখ) আনুমানিক রাত সাড়ে ১২টায় মহানগরীর সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট কোতয়ালি মডেল থানার (জিআর নং-০৩/২৩, জিআর নং-১৬৬/২৫, সিআর নং-৪৩৮/২০২৪) ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি জামাল ওরপে টাইগার জামালের (৩০, পিতা জাহের আলী, মজুমদাপাড়া, সিলেট) বিরুদ্ধে সিলেট কোতয়ালি মডেল থানায় ৯টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।