সিলেট জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্রীড়া সংগঠন শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াইর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনের কার্যালয় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাবেক কৃতি খেলোয়াড় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহ মো আখতার হোসেন টুটুলকে সভাপতি ও সাবেক কৃতি খেলোয়াড় বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবী মো জাকারিয়া খানকে সাধারণ সম্পাদক করে ৫ বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি শাহ মো আখতার হোসেন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সভাপতি। এর উপর আলোচনায় অংশ নেন উপস্থিত সাধারণ সদস্যবৃন্দ। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়।
দ্বিতীয় অধিবেশনে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি শাহ মো আশরাফ হোসেন মুকুল, আক্কাছ উদ্দিন আক্কাই, শাহ মো আহমদ হোসেন বকুল, শাহ রাশেদ আহমদ, শাহ জুবেদ আহমদ, শাহ নোমান আহমদ ও নাজিম আহমদ, সহসাধারণ সম্পাদক বাছিত আহমদ ও হাসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মুরাদ, সহসাংগঠনিক সম্পাদক শাহ টিপু আহমদ, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক শাহ শাফায়েত আহমদ ও সহপ্রচার সম্পাদক নাঈম আহমদ।
এছাড়া মাহবুবুর রহমান, নোমান আহমদ, জাকির হোসেন বাচ্চু, সাজন তালুকদার ও আজাদ আহমদকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি