হবিগঞ্জ প্রতিনিধি : আমেরিকার তুলানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের অধ্যাপক প্রখ্যাত বিজ্ঞানী ড দেওয়ান এস এ মজিদকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উৎসব কমিটি সংবর্ধনা দিয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন কর হয়।
শতবর্ষ পূর্তি উৎসব কমিটির আহ্বায়ক অশোক মাধব রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র সালেক মিয়া, প্রকৌশলী নূরুল হোসেন, ডা আব্দুল ওয়াহাব, শতবর্ষ পূর্তি উৎসব কমিটির কো-অর্ডিনেটর জাহেদ চৌধুরী ও অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত। ড দেওয়ান এস এ মজিদ, মানুষের কেন ব্লাড প্রেসার হয় এবং কিডিন কেন ব্লাড প্রেসার রোধে কাজ করতে পারছে না এ বিষয় নিয়ে গবেষণা করছেন।