জগন্নাথপুরে প্রথম প্রিমিয়ার ফুটবল লীগ শুরু

প্রকাশিত December 26, 2017
জগন্নাথপুরে প্রথম প্রিমিয়ার ফুটবল লীগ শুরু

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জে জগন্নাথপুরের পৌরসভার ইকড়ছই এলাকায় প্রথম প্রিমিয়ার ফুটবল লীগ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় হারুনুর রশিদ স্টেডিয়ামে এর উদ্বোধন করেন, জগন্নাথপুর ফুটবল এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিন।
প্রিমিয়ার লীগ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আকমল হোসেন, উপজেলা ফুটবল এসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ ও বর্তমান সাধারণ সম্পাদক আজিজুল হক আনা।
উদ্বোধনী খেলায় জলিল ট্রেডার্স ফুটবল ক্লাব ও আমিরা ট্রেডার্স ফুটবল ক্লাব অংশ গ্রহন করে। খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলাটি পরিচালনা করেন, শামিনুর রহমান।