সিলেটের জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা শাখার নেতৃবৃন্দ রবিবার সকালে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মো জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ছয়ফুল আমিন, বিশিষ্ট নেতা মাওলানা মুয়ীনুল ইসলাম প্রমুখ।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।
পরে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার তার লেখা প্রবন্ধগ্রন্থ ‘স্বপ্ন’ জেলা প্রশাসককে উপহার দেন।