দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত December 9, 2017
দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘দুর্নীতি বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসন ও টিআইবি সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ, সনাক সভাপতি গোলাম কিবরিয়া ও সদস্য কানিজ সুলতানা।