হবিগঞ্জ আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত December 4, 2017
হবিগঞ্জ আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেছেন, একটি মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে এবং আওয়ামী লীগের ইমেজ ক্ষুন্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মিজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, তিনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেছেন। অথচ একট মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে তিনি সকলের কাছে প্রতি আহ্বান জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ কাদির শামছু ও যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার আলী এবং যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।