ইদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট মুবারক র‌্যালি শুক্রবার

প্রকাশিত November 30, 2017
ইদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট মুবারক র‌্যালি শুক্রবার

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শুক্রবার সিলেট মহানগরীতে মুবারক র‌্যালি বের করবে।
সোবহানীঘাটে হযরত শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় জমায়েত হয়ে আলোচনা সভার পর বাদ জুমা মুবারক র‌্যালি শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে মাহফিলে মিলাদুন্নবীতে মিলিত হবে।
মাহফিলে প্রধান অতিথি থাকবেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
এদিকে মুবারক র‌্যালি সফল করতে বৃহস্পতিবার মহানগরীতে ট্রাক ও মোটর সাইকেলযোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।