ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি

প্রকাশিত November 26, 2017
ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি : ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার অভিষেক, কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আরডি হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। উদ্বোধক ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান। প্রধান বক্তা ছিলেন, ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান লায়েক। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাশ, উপদেষ্টা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, ফরহাদ হোসেন কলি ও প্রভাষক এসএম লুৎফুর রহমান এবং হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা। সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি অপু আহমেদ রওশন। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক কাওছার আমির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক শরীফ চৌধুরী, সংগঠনের সহ সভাপতি জয়নাল আবেদীন রাসেল, সেবুল আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।