নিজস্ব প্রতিবেদক : মোহনা টেলিভিশনের অকাল প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমদ মজুমদার জুয়েলের রুহের মাগফিরাত কামনা করে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (র) দরগায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ৩৬০ আউলিয়া আশেকানের সভাপতি মকন মিয়া, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ সোহেল, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম ও সিলেট প্রতিনিধি এ এ চৌধুরী শিপার।