হবিগঞ্জ দুই দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা শুরু

প্রকাশিত October 25, 2017
হবিগঞ্জ দুই দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে দুই দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা শুরু হয়েছে।
বুধবার সকালে পৌর ভবনে পানির বিল ও পৌরকর মেলার উদ্বোধন করেন মেয়র জি কে গউছ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌরকর ও পানির বিল নিরূপণ স্থায়ী কমিটির সভাপতি পৌর কাউন্সিলর শেখ মো উম্মেদ আলী শামীম ও পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
উদ্বোধনের পর পৌরকর পরিশোধ করায় শেখ মো উম্মেদ আলী শামীমের হাতে সনদপত্র তুলে দেন মেয়র জি কে গউছ।
মেলায় স্বতঃস্ফ‍ূর্তভাবে কর পরিশোধ করায় মেয়র পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত পৌর ভবনের হল রুমে কর আদায় ও ব্যাংক বুথের মাধ্যমে বিশেষ রিবেট সুবিধা দিয়ে পানির বিল ও পৌরকর গ্রহণ করা হবে।