ডেইলি স্টারের ‘জীবনের জয়গান উৎসব’ শীর্ষক চিত্র প্রদর্শনী

প্রকাশিত October 22, 2017
ডেইলি স্টারের ‘জীবনের জয়গান উৎসব’ শীর্ষক চিত্র প্রদর্শনী

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের উদ্যোগে সিলেটে ‘জীবনের জয়গান উৎসব’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মহানগরীর লামাবাজারে মদনমোহন কলেজ ক্যাম্পাসে এই স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা স্থিরচিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন।