সুনামগঞ্জ প্রতিনিধি : ‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে শহরের ঐহিত্য জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম। এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।