২০১৮ সালে চুনারুঘাটের একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না

প্রকাশিত October 2, 2017
২০১৮ সালে চুনারুঘাটের একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রামে দেড়শ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
শনিবার এই বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের। আরো উপস্থিত ছিলেন, চুনারুঘাট পল্লীবিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক কাজী শওকাতুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু ও আওয়ামী লীগ নেতা আহমদ আলী নূর।
প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, ২০১৮ সালের জুন মাসের মধ্যে চুনারুঘাট উপজেলার একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না।