সাংবাদিক মানব চ্যাটার্জ্জীর বাবার মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক

প্রকাশিত September 25, 2017
সাংবাদিক মানব চ্যাটার্জ্জীর বাবার মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক

মণিপুরী সম্প্রদায়ের বিশিষ্ট ব্রাহ্মণ, ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মানব চ্যাটার্জীর পিতা ত্রম্বকসেনা চ্যাটার্জ্জী রবিবার বিকেল সাড়ে ৩টায় পরলোকগমন করেছেন।
সাংবাদিক মানব চ্যাটার্জ্জীর বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।