রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের মানববন্ধন

প্রকাশিত September 24, 2017
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় রবিবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্টে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।
ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা নওফল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দলের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব। কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হক জালালাবাদী, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক  মাওলানা মোজ্জাম্মেল হক, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা মুনিরুজ্জামান, হাফিজ রইছ উদ্দিন, মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা মুজাহিদ আলী ও মাওলানা আব্দুল্লাহ।