ফেঞ্চুগঞ্জে মাহমুদ উস-সামাদ চৌধুরীর ইদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত September 5, 2017
ফেঞ্চুগঞ্জে মাহমুদ উস-সামাদ চৌধুরীর ইদ শুভেচ্ছা বিনিময়

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের জনসাধারণের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার সকালে ফেঞ্চুগঞ্জের হাটুভাঙ্গা ইদগা ময়দানে নামাজ আদায় শেষে নূরপুর বড়বাড়ী বাসভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, পবিত্র ইদুল আযহা আমাদের একের প্রতি অপরের ভ্রাতৃত্ববোধ মজবুত করে। পশু কোরবানির মাধ্যমে আমরা ত্যাগের যে শিক্ষা লাভ করি তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তবেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।