বানিয়াচঙ্গে ভিজিএফ কৃষি ভুর্তকির চাল ও নগদ টাকা বিতরণ

প্রকাশিত August 29, 2017
বানিয়াচঙ্গে ভিজিএফ কৃষি ভুর্তকির চাল ও নগদ টাকা বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের দরিদ্র অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ভিজিএফ, কৃষি ভর্তুকির চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ২ মাসের ১১৪ জনকে মাথাপিছু ৩০ কেজি করে চাল ও নগদ ৫শ টাকা করে দেন।
এছাড়াও ক্ষতিগ্রস্ত  ৯৭০ জন কৃষকের মাঝে কৃষি ভর্তুকির ৩০ কেজি কওে চাল ও নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট স্বদীপ কুমার বণিক, সদ্য সাবেক সেক্রেটারি  রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী, রোটারিয়ান নিয়াজুল বর চৌধুরী, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও সাংবাদিক এসএম সুরুজ আলী।