মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন

প্রকাশিত August 25, 2017
মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন

মৌলভীবাজার প্রতিনিধি : চায়ের গুণগত মান বৃদ্ধি এবং দেশী ও বিশ্ববাজার পরিস্থিতি সম্পর্কিত তথ্য আদান প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট-বিটিআরআইর উদ্যোগে উন্মুক্ত ও ভ্যালি চা আস্বাদনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে বিটিআরআইর প্রস্তুতকৃত ২০ প্রকারের ভ্যালু এডেড চা সহ বিভিন্ন বাগানের চা প্রদর্শন করা হয়।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান সাফিনুল ইসলাম প্রদর্শনী ঘুরে দেখেন। আর চট্টগ্রামের ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাগানগুলোর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ড্রায়ার মাউথ চা সহ বিভিন্ন গ্রেডের চায়ের মান যাচাই করেন। মান যাচাই শেষে অংশগ্রহণকারী বাগানগুলোকে তাদের চায়ের গুণাগুণ সম্পর্কে লিখিত প্রতিবেদন দেয়া হয়।
এসময় বাংলাদেশের বিভিন্ন চা বাগানের উর্ধ্বতন কর্মকর্তা, বাগান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও বিটিআরআইর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।