দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সদস্যরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজলায় পর্যটন কেন্দ্র সাদাপাথর ও উৎমাছড়ায় আনন্দ ভ্রমণ করলেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আড্ডা-আনন্দে কাটালেন পুরো একটি দিন। এ দিনটি সবার স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২৮ ভাদ্র) দিরাই প্রেসক্লাবের উদ্যোগে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়, যাতে কর্মব্যস্ত জীবনে সংগঠনের সদস্যরা কিছুটা সময় হলেও প্রশান্তির ছোঁয়া পেতে পারেন। পছন্দের জায়গা দুটিও ছিল সেই বিবেচনায় চমৎকার, যেখানে সবাই প্রশান্তির উজাড় করা অকৃত্রিম পরশ পেয়েছেন।
আনন্দ ভ্রমণে অংশ নেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান তালুকদার, কার্যনির্বাহী সদস্য মোশাহিদ আহমদ ও প্রশান্ত সাগর দাস এবং সদস্য হেলাল আহমেদ, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রায়হান, আয়ুমান মিয়া, রাজিব দাস ও মো আশরাফ উদ্দিন।