মহানগরীর কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন করলেন সিসিক প্রশাসক

প্রকাশিত September 3, 2026
মহানগরীর কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন করলেন সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের কলবাখানী এলাকার রায়হোসেন কলবাখানী জামে মসজিদে গভীর নলকূপ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর/১৯ ভাদ্র) বিকেলে এ নলকূপ উদ্বোধন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে।
এর আগে সিসিক প্রশাসক রোকেয়া কলবাখানী মসজিদ ও কাজীটুলার রিয়াজ উল্লাহ ওয়াকফ এস্টেট জামে মসজিদ পরিদর্শন করেন।
এ সময় তিনি উন্নয়নের জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “আমাদের আয় সীমিত। তবু আমরা পুরো নগরীকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। উন্নয়ন কাযক্রমে আরও গতি আনতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।”
পরিদর্শনকালে রোকেয়া কলবাখানী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাশুক আহমদ, এলাকার মুরুব্বি আলতা মিয়া, সালেহ আহমদ খসরু, আসাআদুল ইসলাম, আব্দুল মুকিত চৌধুরী, আলাউদ্দিন মিয়া, টিপু সুলতান, লখন মিয়া, জাকির হুসেন, শামিম আহমদ, শাকিল আহমদ খান, রায়হোসেন কলবাখানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নওফল আহমদ, এলাকার মুরুব্বি মাশরুর চৌধুরী শওকত, বশিরুল হক, আব্দুল মান্নান, দিলু মিয়া কামরান, সাজিদ আলী, নূরুল ইসলাম, মানিক মাহমুদ, মাহমুদ আলী নাজমুল, কবির জুনু, খলিলুর রহমান বক্স, বাবুল আব্দুল, গনি, মুন্না, রায়হান আহমদ, মসজিদের মুয়াজ্জিন হাফিজ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি