নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রায় ২ লাখ টাকার ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল উপজেলার সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১০০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়, যার সিজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে লালাখাল বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০৭ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজারমূল্য ৪২ হাজার ৮০০ টাকা।
উল্লেখিত দুই অভিযানের মাধ্যমে জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।