১৯ বিজিবির অভিযানে পৌণে ৫৭ লাখ টাকার ভারতীয় সিগারেট গরু ও চা পাতা জব্দ

প্রকাশিত August 25, 2026
১৯ বিজিবির অভিযানে পৌণে ৫৭ লাখ টাকার ভারতীয় সিগারেট গরু ও চা পাতা জব্দ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় পৌণে ৫৭ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ও ২৫ আগস্ট ১৯ বিজিবির জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২টি গরু ও ১৩১ কেজি চা পাতা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
এছাড়া গত ২৪ আগস্ট ১৯ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল কানাইঘাট উপজেলার বরবন্দ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেট ও ১টি টাটা পিকআপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
উল্লেখিত অভিযানগুলোর মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।