
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
‘সবুজ প্রকৃতি, সুস্থ জীবন/গাছ লাগিয়ে তুলি সমৃদ্ধ ভুবন’ স্লোগানকে ধারণ করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট/৫ শ্রাবণ) সকালে ট্রাস্টের সহসভাপতি যতীন্দ্র মোহন দাশের সভাপতিত্বে ও সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক ও নবীগঞ্জ থানার ৩৯ নম্বর সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ সনাতন দাস ও তার সহোদর ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক ও নবীগঞ্জ থানার ৩৯ নম্বর সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ দীননাথ দাসের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু), বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি রামু চন্দ্র দাশ, সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি সাগর দাশ জনি, সদস্য জয়ন্ত কুমার দাশ জয় ও পাঠক ফোরামের সহসভাপতি সজীব দাশ সহ রঞ্জিত দাশ, খোকন দাশ, রুদ্র কিশোর দাশ প্রান্ত গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন ধাপে গ্রামের ছাত্র-যুবকদের মধ্যে একশ দেশী নিম গাছের চারা বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি