জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন || ৩ জনকে সম্মাননা প্রদান

প্রকাশিত August 16, 2026
জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন || ৩ জনকে সম্মাননা প্রদান

জুড়ী থেকে সংবাদদাতা : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে।
এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগস্ট/১ ভাদ্র) জুড়ী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, সিএনআরএস ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব প্রমুখ।
অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার মো শরিফ উদ্দিন, ইলিয়াস মিয়া ও মো বাহার উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তারা মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আইন মেনে মাছ আহরণ ও জলাশয়ের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।