বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক, সিলেট সিটি করপোরেশন-সিসিক প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেছেন : অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! বাঘের গর্জন শুনলো অস্ট্রেলিয়া, ডারউইনে ইতিহাস গড়লো বাংলাদেশ।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইন টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসেছে এই ঐতিহাসিক জয়।
বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই জয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।