মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশিত August 6, 2026
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে হজরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট/২২ শ্রাবণ) বাদ জোহর আয়োজিত দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে দরগা প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে নিজ হাতে শিরনি বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবীণ ব্যক্তিত্ব, দরগা মসজিদের মুসল্লি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি