মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ, সিলেটের সিনিয়র শিক্ষক মুরাদ আহমদের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট/১৮ শ্রাবণ) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়েজিত শোকসভায় সভাপতিত্ব করেন ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক আব্দুল কাহহার ও রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আ ক ম আব্দুজ জাহির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক এমাদ উদ্দিন ও অভিভাবক সদস্য প্রফেসর ফরিদ উদ্দিন। পরিচালনায় ছিলেন প্রভাষক মাজহারুল ইসলাম। পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রভাষক মো আবু সাঈদ।
শোকসভায় মরহুম মুরাদ আহমদের বড় মেয়ে, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা তার পিতার জন্যে দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানান। স্মৃতিচারণ করেন সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক জাহিদুর রহমান, সিনিয়র শিক্ষক মো কবির আহমদ, শিক্ষক সৈয়দ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
পরে শিক্ষক কামাল আহমদ মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি