টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই বাঁধে ভাঙ্গন || কয়েকটি গ্রাম প্লাবিত

প্রকাশিত July 10, 2026
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই বাঁধে ভাঙ্গন || কয়েকটি গ্রাম প্লাবিত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে সকল নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এতে ভাঙ্গন দেখা দিয়েছে সদর উপজেলার কালিগঞ্জে ও বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকায়। খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এ দুটি ভাঙ্গন দিয়ে রাতের বেলা প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। তাৎক্ষণিক এসব গ্রামের মানুষ গবাদি পশুসহ যতটা সম্ভব মালামাল নিয়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে।
কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানিও বিপদসীমা অতিক্রম করায় ভয়াবহ বন্যার আশংকা ছড়িয়ে পড়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, খোয়াই বাঁধ আরও কয়েকটি স্থানে ভাঙতে পারে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বস্তা দিয়ে মাটি ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চলছে।
পরিস্থিতি মোকাবেলায় জরুরিভাবে ৫ লাখ টাকা, ১০০ টন চাল ও ১ হাজার ৮২০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে বলে ত্রাণ অফিস জানিয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় ১৬২০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।