মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মধ্যনগর উপজেলায় শুক্রবার (৩ জুলাই) ব্যস্ত দিন কাটান।
এ দিন দুপুরে তিনি মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়ে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অংশ নেন।
বিকেলে অংশ নেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ সকল অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জাতিকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নকে আরও গতিশীল করতে হবে। পূরণ করা হবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সকল শূন্য পদ। তবে উন্নয়নের স্বার্থে সরকারকে সকলের সহযোগিতা করতে হবে।
সাংসদ পরে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা সংযোগ মহাসড়কে বনজ, ঔষধি ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।