ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে ১২ লাখ টাকার গাঁজা উদ্ধার উদ্ধার করেছে র‌্যাব-৯

প্রকাশিত June 30, 2026
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে ১২ লাখ টাকার গাঁজা উদ্ধার উদ্ধার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার উদ্ধার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (৩০ জুন/১৬ আষাঢ়) বিকেল সোয়া ৪টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় তল্লাশি চালিয়ে ঘাসক্ষেতে পড়ে থাকা পরিত্যক্ত ৩টি প্লাস্টিকের বস্তাভর্তি এই গাঁজা উদ্ধার করে।
এই গাঁজার মূল্য আনুমানিক মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা বলে র‌্যাব-৯ জানিয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।