সিলেটে উদ্ধারকৃত ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

প্রকাশিত June 29, 2026
সিলেটে উদ্ধারকৃত ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে কোনো না কোনোভাবে হারিয়ে যাওয়া ৬৮টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন/১৫ আষাঢ়) দুপুর ১২টায় সিলেট মহানগর পুলিশ-এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসএমপির ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জেমিনি টিমের বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
এ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় পুলিশ কমিশনার পুরাতন মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র ও ডিভাইসের আইএমইআই নম্বর যথাযথভাবে যাচাই করে সতর্কতার সঙ্গে ক্রয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানান।