নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ জুন/১১ আষাঢ়) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর এলাকায় জকিগঞ্জ-শেওলা সড়কে এই মাদক সহ ব্যবসায়ী আব্দুল হাসিবকে (৪০, পিতা মৃত হাছন আলী, পশ্চিম লোহার মহল, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
পরে তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।