নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (২৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকার বেলঘর বাসস্ট্যান্ড সেতুর উপর চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপসহ একজনকে আটক করে।
পরে তার ভাষ্য মতে পিকআপের পেছনে থাকা ৫টি বস্তাভর্তি উল্লেখিত গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো আনোয়ার হোসেন (৩৯, পিতা মৃত আকবর আলী, আলোয়াকরি, রংপুর) নামের এই মাদক ব্যবসায়ীকে আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।