সিলেটে কর্মরত চার সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন।
রবিবার (২১ জুন/৭ আষাঢ়) সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এই চার জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সাথে সাথে ৩ সহযোগী সদস্যকে পূর্ণাঙ্গ সদস্য করা হয়েছে।
নতুন সদস্যরা হলেন মো হাসান শিকদার সেলিম (ক্যামেরাপার্সন, নিউজ টোয়েন্টিফোর টিভি), মো তাইনুল ইসলাম (স্টাফ রিপোর্টার, দৈনিক শ্যামল সিলেট), মো রুমান আহমদ (মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক আজকের পত্রিকা) ও নিবেন্দু তালুকদার (ফটো সাংবাদিক, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম)।
এছাড়া সহযোগী সদস্য পদ থেকে যাদের সাধারণ সদস্য করা হয়েছে, তারা হলেন মো মশাহিদ আলী (স্টাফ রিপোর্টার, বার্তা টোয়েন্টিফোর ডটকম), রেজা রুবেল (ফটো সাংবাদিক, দৈনিক শ্যামল সিলেট) ও এম কে তুহিন (স্টাফ রিপোর্টার, দৈনিক আধুনিক কাগজ)।
এবছর সিলেট জেলা ক্লাবের সদস্য হতে ২৫ জন আবেদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি