ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের ৪ সদস্যের কারাদণ্ড

প্রকাশিত June 17, 2026
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের ৪ সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেটে জেলা প্রশাসন ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের অভিযানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রেফতার দালাল চক্রের ৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতারণাকারী দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে র‌্যাব-৯, সদর কোম্পানি ও সিলেট জেলা প্রশাসন মঙ্গলবার (১৬ জুন) আনুমানিক রাত সোয়া ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে সেখানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি, প্রতারণা ও সরকারি দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদানের দায়ে দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত তানভীর আহমেদ সুমনকে (৩০, পিতা শাহজাহান আহমেদ, শামীমাবাদ, সিলেট) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সায়েম আহমেদকে (৩৪, পিতা বাচ্চু মিয়া, পাগলা পশ্চিমপাড়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বকুল মিয়াকে (৫৬, পিতা মৃত কনা মিয়া, হেলালপুর, মৌলভীবাজার) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সুমন আহমেদকে (২৮, পিতা মৃত বশির আহমেদ, কানিশাইল, সিলেট) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।